বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সেরাদের সেরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৬৭ জন শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগীতার ৭তম আসরের লিখিত পরীক্ষায় ৬৭ জন মেধাবী শিক্ষার্থী অংশ নিয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সভাপতি রহিম উদ্দিন, স্বপ্নের খৈয়াছড়ার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি নাজমুল হাসেন, যুগ্ম সম্পাদক তারিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নিশান, অর্থ সম্পাদক মুজাহিদ, পাঠাগার সম্পাদক রিয়াদ উদ্দিন রনি, দুর্যোগ মোকাবিলা সম্পাদক মাইনুল, সদস্য আরিফ হোসেন ও সমাজকর্মী আব্দুল্লাহ, হোসেন ইমামসহ অন্যান্য সদস্যরা।

পরিচালক এনামুল হক সোহাগ বলেন, উপজেলার প্রায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৭ জন মেধাবী শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে। এখান থেকে সেরা ২০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেবে, এরপর নির্বাচিত হবে ‘মিরসরাইয়ের মাধ্যমিক আইডল’।
সংগঠনের সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা যাতে বড় পরিসরে গিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ আয়োজন। প্রশ্নপত্র থেকে শুরু করে ভাইভা পর্যন্ত প্রতিটি ধাপ ভিন্নভাবে সাজানো হয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়ক হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...