বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লালদীঘিতে বৃহত্তর সুন্নি জোটের প্রথম মহাসমাবেশ আজ

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আজ (শনিবার, ১৫ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে সুফী মতাদর্শভিত্তিক তিন দলকে নিয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’-এর প্রথম মহাসমাবেশ। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অবস্থান তুলে ধরা, ঘোষিত ১৩ দফা দাবি উপস্থাপন এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি জানানো- এ তিন উদ্দেশ্যকে কেন্দ্র করেই মহাসমাবেশের আয়োজন।

জোটের নেতারা জানান, দীর্ঘদিনের মতপার্থক্য দূর করে গত তিন মাসের আলোচনার মাধ্যমে তারা অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হন। এরপর থেকেই নির্বাচন ও বিভিন্ন জাতীয় ইস্যু সামনে রেখে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

জোটের ১৩ দফার মধ্যে রয়েছে- সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, দুর্নীতিবাজ ও দণ্ডিতদের অযোগ্য ঘোষণা, মাজার-খানকা ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা। জোটের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দমন-পীড়ন, মব সহিংসতা ও ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে; নির্বাচনী পরিবেশও অনিশ্চিত।

চট্টগ্রামের এই মহাসমাবেশের পর জোট আগামী ২২ নভেম্বর নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর কুমিল্লা, ৬ ডিসেম্বর হবিগঞ্জ এবং ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আরও সমাবেশ করবে।

জোটের ১৩ দফায় আরও রয়েছে- ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনের দিনে গণভোটের ব্যবস্থা, রাষ্ট্রীয় বৈঠকে সব নিবন্ধিত দলের অংশগ্রহণ নিশ্চিতকরণ, পার্বত্য জেলায় সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর পরিকল্পনা বাতিল এবং নির্বাচনকালীন প্রশাসন দল- নিরপেক্ষভাবে পুনর্গঠন।

মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম বলেন, সুফীবাদভিত্তিক তিন দল এখন যৌথ প্ল্যাটফর্মে কাজ করছে এবং আজকের সমাবেশে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুন নবী আল কাদেরী বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে স্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে। জনগণের দাবি ও প্রত্যাশা তুলে ধরতেই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...