বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বহদ্দারহাটের একটি আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘হোটেল গুলজার’ নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। মরদেহটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচান ছিল।’

এদিকে ঘটনার পর থেকে ফরহাদ পলাতক রয়েছেন। ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...