Sunday, 8 November, 2026

নির্দিষ্ট দলকে খুশি করতে প্রশাসনে নিয়োগ ও বদলি হচ্ছে: পরওয়ার

আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদলকে ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের’ ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রশাসনে রদবদলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।

এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের যে দাবিগুলো আংশিক পূর্ণ হয়েছে, সে দফাগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। আট দলের লিঁয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে কর্মসূচি নির্ধারণ করবেন।

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকে এ সংকট নিরসনের আহ্বান জানান।

হৃদয়/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...