বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় মোটরসাইকেল খাদে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহাগ নামে আরও একজন আরোহী আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান নাটোরের সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

মেঘলা নামে এক সফরসঙ্গী জানান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জনের একটি দল তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে যায়। আজ সকালে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবুল গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আহত সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে আনা হয়েছিল। এর মধ্যে সাকিবুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। সোহাগ নামে অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিহত সাকিবুলের মরদেহ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...