বুধবার, ৫ আগস্ট, ২০২৬

অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন।

আদালত সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলার পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। তার আশ্বাসে আস্থা রেখে আমিরুল নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা মেহজাবীন ও তার ভাইকে দেন। কিন্তু দীর্ঘসময় পার হলেও কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি তারা। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে অভিনেত্রী, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, “টাকা চাইতে এলে বা বাসার সামনে দেখা গেলে ক্ষতি করা হবে।“ এতে আতঙ্কিত হয়ে আমিরুল আইনের আশ্রয় নেন।

পরে ভাটারা থানা তাকে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রামে খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে জোর দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই...

পরিবশগত ছাড়পত্র নেই চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে...

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, প্রকাশিত নতুন সূচি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ...

দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরো সচেতন ও দায়িত্বশীল...