Monday, 9 November, 2026

চট্টগ্রামে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় আফতাব উদ্দীন তাহসীন নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাহসীন চান্দগাঁওয়ের ৪ নম্বর রোডের হাজিরপুল এলাকার মো. মুসার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত তাহসীন চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তাহসীন ছাত্রলীগের কোন পদের দায়িত্বে ছিলেন কিনা তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। শমসের পাড়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, দু’পক্ষের বিরোধের জেরে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাহসীন কোন দলের সাথে যুক্ত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। মরদেহ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে।

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...