বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা-কামাল-মামুন, কার কী শাস্তি

বাংলাদেশে গত বছরের জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ রায় ঘোষণা করে। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় পাঁচটি অভিযোগ আনা হয়েছিল-

উসকানিমূলক বক্তব্য প্রদান

হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় প্ররোচনা ও সম্পৃক্ততা

রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ

রায়ের অংশ হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের দেশে থাকা সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এ রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...