বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে নিচে পড়ে পথচারীর মৃত্যু

চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচের সড়কে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দর থানার আওতাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গাড়িটি পতেঙ্গার দিক থেকে লালখানবাজারমুখী লেইনে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি নিচে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিক (৫৫)কে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শফিকের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর বন্দরসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ বলছে, কীভাবে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল—তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...