বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার সকালে স্মৃতিসৌধে পৌঁছে তিনি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালের শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে, আর বিউগলে বেজে ওঠে করুণ সুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক–ই–আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্তসচিব নজরুল ইসলাম। পুষ্পস্তবক অর্পণের পর ভুটানের প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।

এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ফআরুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...