বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সিএমপি’র অভিযানে গ্রেপ্তার ৬

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ২ লাখ ৫৩ হাজার টাকা এবং ঘটনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর ২০২৫ বিকাল ৫টা ৩৯ মিনিটে আসামি কামরুল হাসানসহ ছয়জন ব্যবসায়ী মো. রিদুয়ান সরকারকে বউবাজারস্থ খাজা হোটেলের পাশে কেতুরা মসজিদ লেইনের একটি অফিসকক্ষে অবৈধভাবে আটক করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১৩ লাখ টাকা এবং বিকাশ ও আই–ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১২ লাখ ১০ হাজার টাকা- মোট ২৫ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর করা এজাহারের ভিত্তিতে হালিশহর থানায় মামলা নং-০৪, তারিখ ১২/১০/২০২৫, ধারা ৩৪২/৩২৩/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. কামরুল হাসান (৪৯), মো. আব্দুল্লাহ আল মোমিন, মো. মনিরুল আলম (২৮), মো. পারভেজ (৩২), রিয়াদুল মাওলা (৩৮), ইমাম হাসান প্রঃ রাসেল (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...