বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন ও গণভোট একই দিনে: সরকারের প্রস্তাব ইসিকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার।

আজ শনিবার রাজধানী ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজধানীর হোটেল লেকশোর হাইটসে ‘বিল্ডিং ব্রিজ: রিজিওনাল ইলেকটোরাল গভর্ন্যান্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশানস।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটা চিঠি এসেছে। যেখানে বলা হয়েছে, গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর এই গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...