বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহাজাহানকে আইনের মুখোমুখি করার দাবি মহানগর বিএনপির

সাতকানিয়া–লোহাগাড়া এলাকার জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীর সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, জামায়াত আমিরের উপস্থিতিতে দেওয়া শাহাজাহান চৌধুরীর মন্তব্য ছিল “রাজনৈতিক শালীনতাবিরোধী, ঘৃণ্য ও ষড়যন্ত্রপ্রসূত”।

নেতৃবৃন্দ দাবি করেন, প্রশাসনকে প্রকাশ্য হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণের ইঙ্গিতদায়ী বক্তব্য নির্বাচন পরিবেশ অস্থিতিশীল করার প্রচেষ্টা। তারা বলেন, এমন মন্তব্য গণতান্ত্রিক নীতি ও নির্বাচনী আচরণের ওপর সরাসরি আঘাত হেনে দেশকে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।

বিবৃতিতে বলা হয়, শাহাজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তার বিরুদ্ধে উসকানিমূলক। এটি জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপের অপচেষ্টা এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ। নেতৃবৃন্দের দাবি, শাহাজাহান চৌধুরীকে বক্তব্য প্রত্যাহার ও জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপি প্রশাসনের প্রতি আহ্বান জানায়- গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্রবিরোধী অপচেষ্টা রুখতে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সংগঠনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ‘আপসহীন ভূমিকা’ রাখবে বলেও উল্লেখ করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...