বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

| প্রতিনিধি, খাগড়াছড়ি
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক চাই দিবস উপলেক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে র‍্যালিটি শহরের শাপলা চত্তর থেকে শুরু হয়ে টাউন হল ঘুরে এসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির জোনাল ম্যানেজার মো. ইসমাইল হোসেন সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ- পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ।

বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাকে নিরাপদে যাতায়াত করতে পারেন, যাতে আর কোন জনকে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...