বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অবরোধের আগে আন্দোলনকারীদের সঙ্গে বন্দর চেয়ারম্যানের বৈঠক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের বিরোধে আন্দোলনরত ৪৭টি সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণ, উত্তেজনা প্রশমিত করা এবং দাবি-দাওয়া নিয়ে সমাধানের পথ খুঁজতেই এই বৈঠক চলছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বন্দর ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

বন্দর সূত্র জানিয়েছে, রবিবার বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী সংগঠনের নেতাদের আলোচনায় আহ্বান জানায়। তবে নেতারা জানান-যেকোনো ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল হস্তান্তরের পরিকল্পনা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসতে চাচ্ছেন না।

সূত্রটি আরও জানায়, বন্দর চেয়ারম্যান নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। বৈঠক শেষ হলে সিদ্ধান্ত বা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

প্রসঙ্গত, বন্দর রক্ষা পরিষদের ডাকে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় হালিশহর, সল্টগোলা ও আগ্রাবাদ এলাকায় অবস্থান ধর্মঘট ও মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর প্রায় সকল গেটের প্রবেশমুখে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে স্কপ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...