বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বহনকারী বিমানটি দেশ ছাড়ে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে শেরিং তোবগেকে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

ঢাকা সফরের সময়ে দুই দেশ দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। একটি স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ বিষয়ে। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।

তার কর্মসূচিতে সরকারের কয়েকজন উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...