বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুয়ার আসর থেকে আটক বিএনপি নেতাসহ ২ জন

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসহাটি গ্রামে জুয়ার আসরে অভিযান চালায় যৌথবাহিনী।

আটকরা হলেন, ওই ইউনিয়নের কলসহাটি গ্রামের শেখ মোস্তফা কামাল বাবলু। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অপর জন একই এলাকার আব্দুল কুদ্দুছ।

পুলিশ জানায়, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদের খবরে যৌথবাহিনী সোমবার রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে।

এ সময় বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুছকে আটক করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...