Sunday, 8 November, 2026

উদ্ধার হলো সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড

সিলেটে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার দুপুরে র‍্যাব-৯–এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে গতকাল গভীর রাতে দক্ষিণ সুরমার সিলেট-সুনামগঞ্জ বাইপাসের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সাউন্ড গ্রেনেডটি জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের কোনো থানা থেকে লুট করা বলে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে র‍্যাব-৯ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার করেছে।

র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি সিলেটের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...