বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের লুবাবার চোখ গ্র্যান্ড মাস্টারের স্বপ্নে বিভোর!

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণ চট্টগ্রামের তরুণী উমনিয়া বিনতে ইউসুফ লুবাবার। শনিবার মেয়েদের রেপিড দাবা ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি। গেমসের প্রথম স্বর্ণও এলো তার হাত ধরে। এবার তার স্বপ্ন দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। লুবাবার কথায়, ‘আমাদের দেশে কোনো নারী গ্র্যান্ডমাস্টার নেই। আমার লক্ষ্য সেই অভাব পূরণ করা।’ এই বিভাগে রুপা জেতেন চট্টগ্রামের নুসরাত জাহান ও ব্রোঞ্জ জেতেন ঢাকার ওয়াদিফা আহমেদ।

দেশে পাঁচজন পুরুষ গ্র্যান্ডমাস্টার আছেন। আশির দশকে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারের খেতাব জিতে আলোড়ন তুলেছিলেন নিয়াজ মোর্শেদ। এরপর জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও রিফাত বিন সাত্তার-এই চার গ্র্যান্ডমাস্টারের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু দেশের কোনো নারী দাবাড়ুই এখন পর্যন্ত এই খেতাব জিততে পারেননি। বিষয়টি বেশ নাড়া দিয়েছে উমনিয়া বিনতে ইউসুফ লুবাবার। ২০১৮ সালে প্রথম যুব গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার জিতলেন স্বর্ণ। ১৫৮৫ রেটিং নিয়ে খেলেছেন লুবাবা। স্বর্ণ জিতে ৩০ রেটিং অর্জন করেছেন। এখন তার রেটিং ১৬১৫।

চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী লুবাবা। বড় বোন তাজকিয়ার কাছেই তার দাবায় হাতেখড়ি। একসময় দাবায় নিয়মিত মুখ ছিলেন তাজকিয়া। এখন মেডিকেলে পড়ছেন। পড়ায় মনোযোগী হতেই তাকে ছাড়তে হয়েছে দাবা। তবে বড় বোন দাবা ছাড়লেও শিষ্য হিসাবে ছোট বোন এগিয়ে চলেছেন। লুবাবার কথায়, ‘বড় আপু অনেক বড় দাবাড়ু হতে চেয়েছিলেন। কিন্তু মেডিকেলে পড়ার চাপে আর দাবায় নিয়মিত থাকতে পারেননি। তাই আমিই বড় বোনের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছি।’ লুবাবা যোগ করেন, ‘এটাই আমার শেষ যুব গেমস। চার বছর পর আমি আর যুব গেমসে খেলতে পারব না। তখন বাংলাদেশ গেমসে খেলতে হবে। আমার ইচ্ছা দেশের বাইরে গিয়ে স্বর্ণ জিতে লাল-সবুজের পতাকা উড়ানো। সেই সঙ্গে রেটিং বাড়িয়ে যেন দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করতে পারি। সেদিকেই এখন আমার মনোযোগ।’

এদিকে ব্লিটজ ইভেন্টের তরুণ বিভাগে স্বর্ণপদক ধরে রেখেছেন মনন রেজা নীড়। রুপা জিতেছেন রাজশাহীর সাকলাইন মোস্তফা সাজিদ এবং চট্টগ্রামের মোহাম্মদ সাকের উল্লাহ ব্রোঞ্জ জিতেছেন। তরুণীদের বিভাগে চট্টগ্রাম বিভাগের নুসরাত জাহান আলো স্বর্ণ, একই বিভাগের উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রুপা ও রাজশাহীর মাইযেশা মাহজাবীন ব্রোঞ্জপদক জেতেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...