বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় ও প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আরও উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রসচিব, ইসি সচিবালয়ের সচিবসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে নির্বাচনসংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের প্রস্তুতি, ভোটের আগে-পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সময়সীমা, ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন- এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হতে পারে।

সভায় নির্বাচনী পরিবেশের সুরক্ষা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, সহিংসতা প্রতিরোধ, সমন্বয়ব্যবস্থা জোরদার করা, নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফায় প্রাক্‌-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তাকৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠপর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...