বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসিনার সাজা পুরোপুরি আইনগত প্রক্রিয়া: রিজভী

পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি প্লট বরাদ্দের মামলায় হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি বলেন, হাসিনার করা আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার বিচার হচ্ছে। এখানে প্রভাবিত করার কোনো বিষয় নেই।

জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান নেতা বলেন, এখন নাকি মতপ্রকাশের পরিবেশ নেই। দেশে একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। এটা অবাক হওয়ার কথা। আমরা অবাক হই। এই দলটিই তখন সহযোগিতা করেছে হাসিনা রিজিমকে। তারাই এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে। তাদের ভূমিকার কারণে শেষ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছে। তারা নানাভাবে হাসিনার সঙ্গে আঁতাত করেছে।

এই বিএনপি নেতা বলেন, এরশাদ ও হাসিনা একসঙ্গে একটা অর্থনীতি তৈরি করেছিল। এই সাড়ে ১৫ বছরে যে অর্থনীতি চলেছে সেটির নাম হলো হাসিনোমিক্স। হাসিনোমিক্স হলো ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না। ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবে এটাও হাসিনোমিক্সের মধ্যে পড়ে। এখন সাড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে উত্তরণে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকারও কিছু কিছু নিচ্ছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...