চট্টগ্রাম নগরের পাঁচলাইশের শুলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় মুরাদপুরস্থ শুলকবহর ফ্লাইওভারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপন করা হলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। এখানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী থাকায় ভোটকেন্দ্রের জন্য তাদের আবাসন, আসবাবপত্র ও ধর্মীয় বই সরাতে হবে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীরা সংকটে পড়বে।
বক্তারা ভোটকেন্দ্রটি অন্য কোনো স্থানে সরানোর দাবি জানান। তারা জোর দিয়ে বলেন, মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়- এটি নিশ্চিত করতে হবে।
ফারুক, চট্টলা২৪

