বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নৌ পুলিশের অভিযান, বিপুল সংখ্যক মাছ জব্দ

সরকার কর্তৃক ঘোষিত মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে অসাধু জেলেদের জালে ধরা পড়া বিপুল সংখ্যক মাছ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জব্দকৃত এসব মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করা হয় বিভিন্ন এতিমখানায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) নগরের দক্ষিণ কাট্টলীর রাসমণি ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০০ কেজি ইলিশ ও ২০০ কেজি পোয়া মাছ জব্দ করে নৌ পুলিশ। সদরঘাট থানার অফিসার ইনচার্জ ও কুমিরা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা

সদরঘাট থানার নৌ পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. একরামুল হক বলেন, নৌ পুলিশের এসপি স্যারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে অবৈধভাবে এই মাছগুলো ধরে কিছু অসাধু জেলে। পরবর্তীতে সেটি রাসমণি ঘাটে বিক্রির জন্য আনা হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...