বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসী উন্নয়নে ইয়াকুব সুনিকের নতুন উদ্যোগে মতবিনিময়

প্রবাসী উন্নয়নে ইয়াকুব সুনিকের নত প্রবাসীদের গর্ব, মানবিকতার ফেরিওয়ালা ও সফল উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক প্রবাসী স্বার্থ–উন্নয়ন এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় তিনি গত ২৮ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সাম্পান রেস্টুরেন্ট ও পার্টি হাউসে স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রবাসীদের কল্যাণে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও শক্তিশালী করার নানা বিষয় উঠে আসে।

দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসা আলহাজ্ব ইয়াকুব সুনিক বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (UAE)-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাইয়ের সাধারণ সম্পাদক, ফিউচার হোমস রিয়েল এস্টেটের চেয়ারম্যান এবং কে বি এন সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে অসহায় প্রবাসী ও দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রবাসী সমাজে বিশেষ পরিচিতি লাভ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ৭১ টিভির ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ড. লায়ন সালাহউদ্দিন আলী, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, আজকের বিজনেস বাংলাদেশের ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, এনামুল হকসহ বিভিন্ন মিডিয়া প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম শিল্পী ও জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক বলেন,“চট্টগ্রাম আমার আত্মার শহর, বাংলাদেশ আমার প্রাণ। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠায় না—তারা পরিশ্রম, স্বপ্ন আর ভালোবাসা পাঠায়। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি জানান, নতুন প্রজন্মের প্রবাসী উদ্যোক্তাদের সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণ, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং বাংলাদেশ–দুবাই অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে তার উদ্যোগ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি প্রবাসীরা—তাদের কল্যাণ নিশ্চিতে সাংবাদিক সমাজ সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় ‘এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ’-এর চেয়ারম্যান ড. সালাহউদ্দিন আলী জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী কর্মীদের জন্য শিগগিরই ‘প্রবাসী স্বাস্থ্যসেবা’ নামে মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালু হচ্ছে। ভিডিও কলে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে, যা প্রবাসী স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলে দেবে।

অতিথিরা প্রবাসীদের দেশপ্রেম, মানবিক ভূমিকা ও অর্থনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতো নিবেদিতপ্রাণ প্রবাসী নেতাদের উদ্যোগ দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্বিকভাবে, চট্টগ্রামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা প্রবাসী কল্যাণ, মানবিক সেবা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...