বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তাঁর পরিবার। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন লেখেন, ‘দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার।’

তিনি আরও জানান, এ বছর লন্ডনের যে হাসপাতালে খালেদা জিয়া প্রায় চার মাস চিকিৎসাধীন ছিলেন এবং কিছুটা সুস্থ হন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

মাহদী আমিন লিখেন, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসা দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে তারেক রহমান ও তাঁর স্ত্রী ভার্চ্যুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া যে লন্ডনের হাসপাতালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন, সে হাসপাতালের সঙ্গে যোগাযোগ চলছে। তাঁকে লন্ডনে নেওয়ার জন্য একটি আধুনিক, পূর্ণসজ্জিত এয়ার অ্যাম্বুলেন্সের চাহিদা পাঠানো হয়েছে কাতার দূতাবাসে।

এদিকে শনিবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...