বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেন দাবিতে অবরোধ, ১২ কিমি যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার চূড়ান্ত ঘোষণার দাবিতে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বটতলী স্টেশনের পুলিশ বক্সের সামনে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়ক উন্নয়ন আন্দোলন নামের সংগঠনটির ব্যানারে এ কর্মসূচি চলছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সড়কটি অপ্রস্তুত থাকায় প্রতিদিনই যানজট ও দুর্ঘটনা ঘটে প্রাণহানি বাড়ছে। ছয় লেনের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।

লোহাগাড়া ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের দাবি উচ্চপর্যায়ে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে।

এ কর্মসূচি কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া উপজেলায় একযোগে চলছে এবং বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...