বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উপযুক্ত সময়েই তারেক রহমান দেশে ফিরবেন: রিজভী

তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন। যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে আসবেন— এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় নিজ অবস্থানে থেকে সবাইকে দো’আর অনুরোধ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

তিনি বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও সিদ্ধান্ত নেননি। আশা করি দ্রুতই সেরে উঠবেন।

এদিকে, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার তথ্যও জানান রিজভী আহমেদ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...