বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম, ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আর অন্যজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...