চট্টগ্রাম মহানগরে বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাতালগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক বাপ্পী দে’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনায় অংশ নেন অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, সৌরভ প্রিয় পাল, অমলেন্দু কনক, বাবলু চৌধুরী, মিঠুন বৈষ্ণব, সুব্রত আইচ, প্রণব চৌধুরী, রয়েল পাল, সৈকত বোস, প্রভাষ দাশ, প্রান্ত বসাক, তিলক দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রার্থনায় দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ফারুক, চট্টলা২৪

