বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় গণহত্যায় দায়ী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবি

| প্রতিনিধি, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল, সরফভাটা ইউনিয়ন শাখার আয়োজনে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বক্তব্যের প্রত্যাহার দাবি, গণহত্যাদায়ী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের অতর্কিত বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিলটি সরফভাটার ক্ষেত্রবাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোডাউন এলাকার কাপ্তাই সড়কে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসকান্দর মির্জার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া দক্ষিণ থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌছিফ চৌধুরী, ক্রিড়া বিষয়ক সম্পাদক কাজী সোহান, সদস্য মো. আরফাত, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য কপিল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সবুজ চৌধুরী, সহ-সভাপতি ইয়াছিন আরফাত চৌধুরী, মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালমান সাঈদ, ছাত্রদল নেতা নাছের, হাবিব ওয়াহিদ, কোরবান আলী, আরমান, শাখাওয়াত হোসেন, ওসমান ও রানা প্রমুখ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...