বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপিতে যোগ দিয়ে গর্বিত বোধ করছি: রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপির মতো ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। দেশের সংকটময় সময়ে জনগণের পক্ষে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”

বিএনপি নেতারা জানান, রেজা কিবরিয়ার যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক খাতে তার অভিজ্ঞতা ভবিষ্যতে নীতি নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...