Sunday, 8 November, 2026

সিলেটে পাওনা টাকা নিয়ে বিরোধ আর অপহরণ, অবশেষে পিটিয়ে হত্যা

সিলেটের কানাইঘাট উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত তরুণের নাম সাইফুল ইসলাম (২০)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির নাম শাকিল আহমদ (২৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।

স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের সঙ্গে টাকার লেনদেন নিয়ে শাকিল আহমদের বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় সাইফুল বাড়ি থেকে দনা বাজারে দিকে যাচ্ছিলেন। পথে সাইফুলকে একা পেয়ে মোটরসাইকেলে তুলে নেন শাকিল ও তাঁর এক সঙ্গী। এরপর বাড়িতে নিয়ে সাইফুলকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন সেখানে এগিয়ে গেলে শাকিল ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান। পরে সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানায়, সাইফুলের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ধারালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিলেট সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম প্রথম আলোকে বলেন, সাইফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...