বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক যুবক

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা।

নিহতের নাম পাপ্পু শেখ (২৬)। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ প্রথম আলোকে বলেন, গুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাপ্পুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...