Sunday, 8 November, 2026

যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে তীব্র যানজট

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

বেলা পৌনে ২টার দিকে রাকিবুল হাসান বলেন, ব্যবসায়ীরা ১০ মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ২টার দিকেও সড়ক অবরোধ করে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা। সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে হেঁটে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে যান।

সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড এলাকা ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান।

বেলা ২টার দিকে হাসিবুর রহমান বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরুদ্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে। ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। তিনি নিজেও ডিএমপি সদর দপ্তরে একটি বৈঠকে অংশ নিতে গাড়ি নিয়ে বের হয়ে এগুতে পারছেন না।

পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ নামের একটি সমিতির ব্যানারে যমুনা ফিউচার পার্কে কর্মরত কর্মচারী ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। এতে উত্তরা থেকে রামপুরা এবং রামপুরা থেকে উত্তরার দিকে চলাচলকারী যানবাহন থেমে আছে। আলোচনা করে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দ্রুতই যান চলাচল শুরু হতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...