বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সভায় মুখে ভালো কথা বলে সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়: চট্টগ্রাম ডিসি

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধু সভায় বক্তৃতায় ভালো কথা বলেই নারীর প্রতি সহিংসতা রোধ করা যাবে না। তিনি বলেন, নারী, কন্যাশিশু কিংবা যেকোনো ভুক্তভোগীর ওপর সহিংসতা চালায়আমাদেরই পরিবারের কেউ না কেউ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, “জেলখানায় তিন হাজারের কাছাকাছি মানুষ মাদক মামলায় আটক আছেন। কিন্তু এতে মাদকাসক্ত কমছে না। অর্থাৎ শুধু আইন প্রয়োগে সব অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের চরিত্র ও আচরণের পরিবর্তন জরুরি।”

তিনি নারী–শিশুর নিরাপদ পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিকতা শেখাতে বড়দের সঠিক ব্যক্তিত্ব ও আচরণ প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস প্রাঙণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন। সঞ্চালনা করেন ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।

মো. ফরিদুল আলম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারী–শিশুর পরিসংখ্যান সংগ্রহ করে সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। মোছলেহ উদ্দিন নারীর আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেন।

মুক্ত আলোচনায় প্রত্যাশী, ইলমা, ব্র্যাক, ইপসা, ঘাসফুল, বিটা, সিডিসি, উষা নারী উন্নয়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রতিবন্ধী নারী ও প্রবাসী পরিবারের সদস্যদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ, কর্মক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, গণপরিবহন–পারিবারিক সহিংসতা রোধে নিয়মিত সচেতনতা চালনার পরামর্শ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন বলেন, গণপরিবহনে নারীর প্রতি সহিংসতার ঘটনায় যাত্রীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে হবে। পরিবারে পুত্রসন্তানের বিয়ের পর অনেক সমস্যা দেখা দেয়—এই দায় অযথা নারীর ওপর না চাপাতে সবার সচেতন হওয়া জরুরি। তিনি নারীর শিক্ষা ও স্বাবলম্বিতার গুরুত্বও তুলে ধরেন।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...