বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এনায়েতবাজার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান, কোতোয়ালী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় যে মামলা করা হয়েছে, ওই মামলায় সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এ সময় চট্টগ্রাম নগরের অন্য থানার পাশাপাশি কোতোয়ালি থানায় হামলার ঘটনা ঘটে এবং অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়া হয়। কারা প্রকৃতপক্ষে এ ঘটনা ঘটিয়েছে যদিও তা এখনো তদন্তাধীন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...