Sunday, 8 November, 2026

এভারকেয়ারে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা ঘিরে আজ বুধবার সকাল থেকে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানিয়েছেন, হাসপাতালের মূল ফটকে এক প্লাটুন সদস্য দায়িত্বে রয়েছে এবং আরেক প্লাটুন এলাকায় টহল দিচ্ছে। এর আগে সোমবার রাতে দলীয় নেতা-কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন করে।

আজ সকালেও ব্যারিকেডের বাইরে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয়ভাবে ভিড় না করার নির্দেশনা থাকলেও অনেকেই আবেগে হাসপাতালের সামনে ছুটে আসেন বলে জানান।

এদিকে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করায় গতকাল মঙ্গলবার বিকেল থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তা দায়িত্ব নিয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...