ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
তিনি জানান, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
ফারুক, চট্টলা২৪

