বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন: সভাপতি সাহাব উদ্দিন, সম্পাদক জুয়েল

দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা তৈরি ও সততা–নিষ্ঠাবোধ জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ সদস্যের এই কমিটিতে মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং নাছিমুল আহসান চৌধুরী জুয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের পরিচালক রিজিয়া খাতুনের স্বাক্ষরে জারি করা চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা বাবু অসিত সেন, মাহমুদুল ইসলাম
সদস্য: সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার আহমদ, মায়মুর রশিদ, সাজ্জাদ হোসাইন ও আবু নোমান।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী বলেন, “অতীতেও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। নতুন কমিটির লক্ষ্য হলো সমাজের মানুষকে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং দুর্নীতিকে নিরুৎসাহিত করা।”

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৭ (ছ) ও ১৭ (টি) ধারা অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হলো, যা দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা ও সততাবোধ তৈরিতে কাজ করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...