বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে: ভোটের সময় বাড়ানোর চিন্তা ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজিত হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির বৈঠকে সময় বাড়ানোসহ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত হতে পারে। আগামী সপ্তাহেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত দুই মাস সময় রাখার নীতিতে ফেব্রুয়ারির ৫ থেকে ১২ তারিখের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসির প্রস্তুতি অনুযায়ী দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও হওয়ায় ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে- এতে সময় লাগবে বেশি। রাজধানীতে এক ভোটকেন্দ্রে মক ভোটিং করে ইসি দেখে যে, প্রতিটি ভোটকক্ষে দুটি করে গোপন কক্ষ স্থাপন করলে বাড়তি ভোটকেন্দ্রের প্রয়োজন নাও হতে পারে।

তবে সব কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর মতো অবকাঠামো নেই, আবার নতুন ভোটকেন্দ্র বাড়াতেও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে- বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে। এসব বিবেচনায় ইসি সময় বাড়ানোর দিকেই ঝুঁকছে।

সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের প্রস্তাব বিবেচনায় রয়েছে, যাতে সকালে কুয়াশা ও বিকেলে অল্প দিনের আলো- দুই বিষয়ই সামঞ্জস্য রাখা যায়।

ইসির একাধিক সূত্র জানায়, রোববারের বৈঠকে সময় বাড়ানোসহ তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...