বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারী কর্মকর্তার স্ত্রী কারাগারে!

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার হৃদয়বিদারক ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯’ এর ৭ ধারায় মামলা করেন। মামলার পর রাতেই ঈশ্বরদী থানার পুলিশ রহিমপুর গার্লস স্কুলের পাশে চারতলা একটি বাসা থেকে নিশিকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন ওসি আ স ম আব্দুন নূর ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি গণমাধ্যমে তীব্র আলোচনার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মহাপরিচালকের নির্দেশে তাঁর পক্ষ থেকে মামলা করা হয়।

এদিকে ঘটনার প্রেক্ষিতে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে বাসা ছাড়ার নির্দেশ দিলে তিনি পরিবারসহ অন্যত্র চলে যান। তবে নয়নের স্ত্রী নিশি দাবি করেছেন, বাচ্চাগুলো সিঁড়ির পাশে বিরক্ত করায় তিনি কেবল একটি গাছের গোড়ায় রেখে আসেন; নিজে ছানাগুলোকে পুকুরে ফেলেননি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইউএনওর বাসভবনের পাশে থাকা টম নামের একটি মা কুকুর সম্প্রতি আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে বাচ্চাগুলোর দেখা না পেয়ে টমকে পাগলের মতো ছুটোছুটি ও কান্না করতে দেখা যায়। পরে জানা যায়, রোববার গভীর রাতে বস্তাবন্দি অবস্থায় ছানাগুলোকে পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে উদ্ধার হয় তাদের মরদেহ, যা পরে মাটি চাপা দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এটি নির্মমতা ও নৃশংসতার চরম উদাহরণ। ঘটনাটি ইতোমধ্যে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...