একজন খালেদা জিয়া আজ অসুস্থ। সারা জাতি উদ্বিগ্ন। তিনি এখন পুরো জাতির কাছে একটি আবেগের নাম, একটি বিশ্বাসের নাম। দল–মত, ধর্ম–বর্ণ নির্বিশেষে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অনুভূতির এক অনন্য প্রতীক। এমন ভালোবাসা দেশের ইতিহাসে আর কারো ক্ষেত্রে দেখা যায়নি।
তিনি কেবল একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন বা সাবেক তিন বারের প্রধানমন্ত্রীই নন; ১৮ কোটি মানুষের কাছে তিনি এক গ্রহণযোগ্য ও ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। দেশে–বিদেশে যার ভক্ত-অনুরাগীর সংখ্যা কোটি কোটি। যার বহু ঐতিহাসিক রেকর্ড আজও অক্ষুণ্ণ।
★ এক অস্থির সময়ে তিনি ইস্পাত কঠিন কণ্ঠে ঘোষণা করেছিলেন—
“বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমি আমার মাটির কাছেই থাকবো, আমার মানুষের কাছেই থাকবো। আমার দেশ আমি ছেড়ে যাবো না।”
এই আপোষহীন দৃঢ়তাই তাঁকে আজকের ‘বেগম খালেদা জিয়া’ বানিয়েছে।
★ তিনিই প্রথম নেত্রী যিনি একজন শান্ত-সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধের রাজনীতির পতাকা দৃঢ়ভাবে ধারণ করেছেন।
★ নেত্রী ‘ম্যাডাম’ থেকে ‘মা’-তে রূপান্তরের এই বিরল রেকর্ড বিশ্বে একমাত্র তারই দখলে।
★ তিনি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী—যেখানে স্বামী যুদ্ধ করেছেন রণাঙ্গনে, আর স্ত্রী বন্দী থেকেও দেশের জন্য প্রার্থনায় থেকেছেন।
★ তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী।
★ তিনি একজন বীর উত্তমের স্ত্রী।
★ তিনি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী।
★ তিনি একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী।
★ তিনি সার্ক-এর প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধানের সহধর্মিণী।
★ তিনি তিনবারের প্রধানমন্ত্রী।
★ তিনি দুইবারের বিরোধীদলীয় নেত্রী।
★ তিনি বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি, যার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।
★ তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই রেকর্ডও অটুট।
★ তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, যার সমকক্ষ হওয়া কঠিন।
★ তিনি একমাত্র নেত্রী যিনি স্বামী ছিলেন প্রেসিডেন্ট আর স্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী—এটি একটি অনন্য ‘কাপল রেকর্ড’।
★ তিনি প্রতিবার নির্বাচনে একাধিক আসনে দাঁড়িয়ে সবগুলোতেই জয়ী হওয়ার রেকর্ডধারী।
★ তিনি বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী—যার অভিধানে ‘আপোষ’ শব্দটির কোনো স্থান নেই।
★ তিনি বাংলাদেশে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি তিনবার বন্দিত্বে ছিলেন—বিভিন্ন শাসনামলে। অঘোষিত গৃহবন্দিত্ব ধরলে এটি চারবার।
★ বিশ্বের নারী প্রধানমন্ত্রীদের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও মর্যাদার তুলনায়ও তিনি একটি অনন্য বিষ্ময়—যাকে অতিক্রম করতে বহু মানুষকে যেন পুনর্জন্ম নিতে হবে।
এতগুলো রেকর্ড একজনের দখলে—এটি সত্যিই বিরল, সত্যিই ইতিহাস।
আজ দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে সারা জাতি উদ্বিগ্ন। সর্বত্র দোয়া, মিলাদ, শিরনি, রোজা—মানুষের হৃদয়ে শুধু একটাই আশা, তিনি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসেন।
রাজনৈতিক বিশ্লেষকদেরও ধারণা—তার নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা কঠিন। মহান আল্লাহ তার কোটি ভক্ত-অনুরাগীর প্রার্থনায় যদি তাকে সুস্থ করে মানুষের মাঝে ফেরান—তাহলে হয়তো তিনি ৮০ বছর বয়সেও আরেকটি ইতিহাস রচনার সক্ষমতা রাখেন।
হে আল্লাহ, এই মহীয়সী নারীকে আবার সম্পূর্ণ সুস্থ করে বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত করুন এবং প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করুন।
ফারুক, চট্টলা২৪

