বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় সিদ্ধান্তে স্ব-পদে বহাল হলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ 

জাতীয়তাবাদী http://যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশ ক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে মোশাররফ হোসেনকে স্ব-পদে বহাল করার সংবাদ ছড়িয়ে পড়লে কর্মী সমর্থকরা শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।
সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের সব স্তরের কর্মী-সমর্থকদের প্রতি তাদের আন্তরিকতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চাই।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...