বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অপহরণের তিন দিন পর উদ্ধার যুবক, র‌্যাবের হাতে আটক দুই অপহরণকারী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অপহরণের তিন দিন পর নাজিম উদ্দিন (২৩) নামে এক যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। ওই ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী থেকে অপহৃত নাজিমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–৭ জানায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন কাজের প্রয়োজনে চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকায় থাকেন। গত ৩০ নভেম্বর রাতে মাইজভান্ডার দরবার শরীফ থেকে ফেরার পথে হাটহাজারীর মির্জাপুর সরকারহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা পরিবর্তনের সময় অপহরণকারীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে একটি অজ্ঞাত ক্লাবঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং তার স্ত্রীর ইমো অ্যাপে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর নাজিমের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাবের কাছে সহায়তা চান। অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে হাটহাজারীর নজুমিয়া হাট এলাকায় একটি সাদা গাড়ি থেকে নাজিমকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারী- ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়ার মো. আজম (৪৯) এবং ভুজপুরের উত্তর হাজিরখিলের আবু সামা (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার দুজনকে আইনানুগ পদক্ষেপের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...