বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজ থেকে ৮০০ কার্টুন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এরাইভাল হলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার হয়েছে। রোববার সকাল ১১টার দিকে লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে রাখা ৬টি লাগেজ থেকে ৮০০ কার্টুন মন্ড সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, লাগেজগুলোর মালিকানা পাওয়া না যাওয়ায় এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক রাজস্ব মূল্য ৯০ লাখ টাকা।

বিমানবন্দরের কাস্টমস শাখা বিষয়টি আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...