বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন মেয়র ডা. শাহাদাত

দেশের মানুষের ভাগ্যোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং প্রবাসে থাকা মেধাবীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার মেরিন ফিশারিজ একাডেমির হল রুমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির আয়োজিত শিক্ষক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, “প্রবাসে থাকা আমাদের তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচিত হচ্ছে। তাদের অর্জিত দক্ষতা দেশে বাস্তবায়ন করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।”

মেয়র আরও উল্লেখ করেন, সম্প্রতি লন্ডন ও কানাডা সফরে শিক্ষার বিভিন্ন খাত, বিশেষ করে নার্সিং ও হেলথকেয়ার প্রশিক্ষণ প্রসঙ্গে ধারণা নেওয়া হয়েছে, যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব হবে।

তিনি শিক্ষাক্ষেত্রে নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন। “আমি দায়িত্ব গ্রহণের পর স্কুল হেলথ কার্ড চালু করেছি, ২৫২ জন শিক্ষকের স্থায়ী নিয়োগ করেছি এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করেছি। কিছু দাবি আর্থিক সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ সম্ভব হয়নি। তবে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল, সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক রাজিব সাহা। অনুষ্ঠানে সমিতির প্রতিবেদন পাঠ, শিক্ষকদের দাবিনামা উপস্থাপন এবং সম্প্রতি অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষকের জন্য বিদায় সন্মাননা প্রদান করা হয়।

সম্মেলনের শেষ ভাগে কলেজ শিক্ষকদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ এবং নতুনকুড়ি টেলিভিশন প্রতিযোগিতায় আধুনিক গানে ২য় স্থান পাওয়া শিক্ষার্থী তুস্মি দাস।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...