গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী ১২ নং মসজিদিয়া জান আলী ভূইঁয়া বাড়ির সামনে আয়োজিত এ অডিশনে উপজেলার ২১টি মাদ্রাসার ১২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০ জন প্রতিযোগী বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে আগামী ১৫ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতায় নির্বাচিত ২০ জন হাফেজকে ক্রেস্ট, ইয়েস কার্ড, সনদপত্র এবং ডাঃ জামাল উল্ল্যাহ্ ভূইঁয়া–বিলকিস–নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদের অনুদান দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে সকালে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়রা শাখার সভাপতি শফিউল আলম ভূইঁয়া, প্রবাল, সৈকত, মাষ্টার সুমন, রবিউল, মোহাম্মদ হাসান, নুরুল হুদা ভূইঁয়া, নিজাম ভূইঁয়া, মঞ্জু, নয়ন, সুজন, কবির ভূইঁয়া, শামসু ভূইঁয়া, পৃষ্ঠপোষক এমদাদুল হক, ইরফানুল হকসহ স্থানীয় আলেমরা।
জান আলী ভূইঁয়া মসজিদের সাধারণ সম্পাদক নিজাম ভূইঁয়া বলেন, “এই প্রতিযোগিতা কোরআনের শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আশা করি তারা জেলায় গিয়েও ভালো করবে এবং মিরসরাইয়ের মান বাড়াবে।”
ফারুক, চট্টলা২৪

