ফটিকছড়ি পৌরসভা পানারখীল এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা সরোয়ার আলমগীর। তিনি বলেন, দেশনেত্রীর সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে এলাকাবাসী অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।
ফারুক, চট্টলা২৪

