ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালানোর সময় চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়াসহ (৭৪) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অন্যজন হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়া (৫৪)।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, আটকদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা রয়েছে। তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাউজান থানা পুলিশ তাদের নিয়ে যাবে বলে জানান তিনি।

