বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আকবরশাহে স্বর্ণ-অলংকার চুরির মামলায় গ্রেপ্তার তিন

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের নেকলেস, চেইন, কানের দুল, আংটিসহ মোট দুই ভরি নয় আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন: মো. জুয়েল (৩২), মো. হৃদয় (২১) এবং মো. শরীফ (২৮)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি চুরি হওয়া মোবাইল ফোন এবং এক জোড়া রুপার নুপুর।

পুলিশ জানায়, আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ ২৭ নভেম্বর সকালে কর্মস্থলে যান। একই দিন বিকেলে বড় মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে বাসায় তালা দিয়ে বের হন তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী। বিকেল চারটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, দরজার ছিটকিনি কাটা এবং আলমারি ভাঙা।

আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং এক জোড়া রুপার নুপুর চুরি হয়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং নুপুরের মূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী। এ ঘটনার পর ৫ ডিসেম্বর আকবরশাহ থানায় মামলা করা হয়।

মামলার পর আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের তিন সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...